আমাদের সম্পর্কে

Live Publications™-এ আপনাকে স্বাগতম!

বাংলাদেশের বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, বার কাউন্সিল, বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য বই, ই-বুক ও শিক্ষা উপকরণ প্রকাশ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রতিটি প্রকাশনা অথেনটিক রেফারেন্স অনুসারে প্রণীত, তথ্যসমৃদ্ধ এবং ব্যবহারকারী-বান্ধব উপস্থাপনায় সাজানো—যা আপনাকে সঠিক প্রস্তুতির দিকে এগিয়ে নেয়।

আমাদের যাত্রা

ফেব্রুয়ারি ২০২৪-এ প্রথম দুটি বই প্রকাশের মাধ্যমে Live Publications™-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরু থেকেই আমাদের অঙ্গীকার ছিল: বাংলাদেশের চাকরি-প্রত্যাশী পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য, সঠিক, এবং হালনাগাদ শিক্ষা উপকরণ তৈরি করা। বর্তমানে আমরা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA-সহ সকল সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষার জন্য বই সিরিজ, জব সল্যুশন এবং বিভিন্ন সহায়ক প্রকাশনা নিয়ে কাজ করে যাচ্ছি। ক্রমাগত আমরা নতুন বই প্রকাশ করছি এবং অতি দ্রুত আরও বই প্রকাশের উদ্যোগ এগিয়ে চলছে। আমাদের প্রতিটি প্রকাশনা অথেনটিক রেফারেন্স অনুসারে প্রণীত, তথ্যসমৃদ্ধ এবং ব্যবহারকারী-বান্ধব উপস্থাপনায় সাজানো—যা আপনাকে সঠিক প্রস্তুতির দিকে এগিয়ে নেয়।

Live Publications™-এর ভিশন হলো বাংলাদেশের চাকরি পরীক্ষার প্রস্তুতিকে আরও আধুনিক, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষাবান্ধব প্ল্যাটফর্মে রূপান্তর করা। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখি যেখানে প্রতিটি শিক্ষার্থী এক জায়গা থেকেই বই, ভিডিও লেকচার, প্র্যাকটিস এবং আপডেটেড কনটেন্টের সম্পূর্ণ সুবিধা পাবে। সঠিক তথ্য, সংগঠিত উপস্থাপনা এবং স্মার্ট লার্নিং টুলের মাধ্যমে প্রস্তুতিকে আরও সহজ ও আত্মবিশ্বাসী করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, মানসম্মত কনটেন্ট ও প্রযুক্তির সঠিক সমন্বয় শিক্ষার্থীদের প্রস্তুতির মান অনেকগুণ বাড়াতে পারে। সেই লক্ষ্যেই আমরা নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা এবং নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে দেশের জব প্রেপ সেক্টরে একটি নতুন মানদণ্ড তৈরি করতে চাই।

আমাদের প্রকাশনাসমূহের বৈশিষ্ট্য

আমাদের প্রকাশিত বইসমূহ বাজারে প্রচলিত গাইড বা অন্যান্য বই থেকে অনন্য।

QR কোড স্ক্যানে MCQ প্র্যাকটিস

আমাদের প্রকাশিত বইগুলোর প্রতিটি অধ্যায়ের শেষে ইউনিক QR কোড স্ক্যানে Live MCQ অ্যাপে MCQ প্র্যকটিসের সুযোগ রয়েছে।

মুদ্রণ প্রমাদের ক্ষেত্রে সংশোধনী

যে কোনো প্রিন্টিং বা টাইপ ভুলের ক্ষেত্রে আমরা দ্রুততম সময়ে সংশোধনী Patch PDF সরবরাহ করি।

Authentic রেফারেন্স

আমাদের প্রকাশনাসমূহ নির্ভরযোগ্য ও আপডেটেড তথ্য নির্ভর করে Authentic রেফারেন্সের আলোকে রচিত।

তথ্যবহুল ও গোছানো উপস্থাপনা

অযথা তথ্য বর্জন করে শুধুমাত্র পরীক্ষায় উপযোগী তথ্যগুলো সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে।

Terms ও Short Technique

জটিল বিষয়গুলো সহজভাবে বোঝানোর জন্য বিশেষ টার্মস, শর্ট টেকনিক, এবং স্মার্ট প্রেজেন্টেশন ব্যবহার করা হয়েছে।

Dynamic তথ্যের আপডেটেড PDF

পরিবর্তনশীল তথ্যসমৃদ্ধ বইয়ের ক্ষেত্রে পরবর্তী সংস্করণ প্রকাশের আগ পর্যন্ত নিয়মিত আপডেট প্রদান করি।
পেমেন্ট
নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা।
শিপিং
দ্রুত এবং নির্ভরযোগ্য ডেলিভারি।
রিটার্ন
সহজ এবং সুবিধাজনক রিটার্ন প্রক্রিয়া।
সাপোর্ট
আপনার যে কোনো প্রশ্নের জন্য সাহায্য।